ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২২৪ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে শামিম বেপারী নেহাল নামে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে । ২৬ জানুয়ারি শুক্রবার গভীর রাতে আলীনগর ইউনিয়নের গদাধরদী গ্রামের দেলোয়ার আকনের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। নিহত শামিম বেপারী নেহাল (২২) ডাসার থানার গোপালপুর এলাকার মফিজুল বেপারীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে বিয়ে করেছিল শামিম। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কহল হয়ে আসছিলো। শুক্রবার রাতে স্ত্রী টিভি দেখছিলো সেই সুযোগে শামীম ঘরের বারান্দার রুমের দরজা আটকে দেয়। পরে শামিমের কোন সাড়া-শব্দ না পেলে স্ত্রীর সন্দেহ হলে দরজার ফাঁকা দিয়ে শামিমকে ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঘরের রুয়ার সাথে ঝুলতে দেখে। পরে নিহত শামিমের স্ত্রী চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে এসে ফাঁস দেওয়া অবস্থায় শামিমকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।

কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা!

আপডেট সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪