ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

পাকিস্তানে যৌথ বাহিনীর অভিযানে তেহরিক-ই-তালেবানের ১৬ সদস্য নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৭১৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৬ সদস্য নিহত হয়েছেন। দেশটির পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত হন তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন।পাঞ্জাব পুলিশ জানিয়েছে, মিয়ানওয়ালি জেলার মাকারওয়াল এলাকায় পুলিশ-সিটিডির যৌথ অভিযানে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মিয়ানওয়ালির জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আখতার ফারুক ও সারগোদা রেঞ্জের কর্মকর্তা (আরপিও) শাহজাদ আসিফ খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। ২০-৩০ জন সন্ত্রাসীর উপস্থিতির খবরের ভিত্তিতে দুই দিন ধরে পাহাড়ি এলাকায় অভিযান চলে। অভিযানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। অপরদিকে ১৬ সদস্য নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি টিটিপি।পাকিস্তানের অনেকগুলো সুন্নি জঙ্গি গোষ্ঠী মিলে টিটিপি গঠন করেছে। তারা সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানের সরকারকে উচ্ছেদ করে দেশটিতে কঠোর শরিয়া শাসন কায়েম করতে চায়। টিটিপি আফগানিস্তানের তালেবান আন্দোলনের অংশ নয়। কিন্তু আফগান তালেবানের প্রতি আনুগত্যের অঙ্গীকার আছে তাদের।

ট্যাগস :

পাকিস্তানে যৌথ বাহিনীর অভিযানে তেহরিক-ই-তালেবানের ১৬ সদস্য নিহত

আপডেট সময় : ০৩:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫