ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

পাকিস্তানের খেলার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১০.০২.২০২৬ ।।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার যে অবস্থান পাকিস্তান নিয়েছিল, সেখান থেকে সরে এসে তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া ঘোষণায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সরকারের প্রকাশিত বার্তায় বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান দল। এর আগে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর থেকেই পাকিস্তানের সিদ্ধান্ত বদলের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।পাকিস্তানের এই সিদ্ধান্ত পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সহ-সভাপতি রাজীব শুক্লা। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইসিসির উদ্যোগে লাহোরে বিসিবি ও পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে এসেছে, যা ক্রিকেটের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আইসিসির ভূমিকাকে প্রশংসা করে রাজীব শুক্লা আরও বলেন, পুরো কৃতিত্ব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। তাদের প্রচেষ্টাতেই সব পক্ষ আলোচনায় বসে সমাধানে পৌঁছেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচ অনুষ্ঠিত হওয়াটাই সবার জন্য সবচেয়ে ভালো খবর।

ট্যাগস :

পাকিস্তানের খেলার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই

আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬