ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১৫৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। জুমার নামাজের পর বড় শহরগুলোতে আগের নির্ধারিত স্থানেই এই বিক্ষোভ শুরু হবে।

পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার সব দলের নেতা-কর্মী ও সমাজের সব অংশের মানুষদের প্রতিবাদের জন্য বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তবে পিটিআই বিক্ষোভের জন্য অনড় অবস্থানে থাকায় পাঞ্জাব সরকার প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। আগামী দুই দিন এই আদেশ জারি থাকবে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও হুমকির ধারণার কারণে সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং এই জাতীয় অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে পিটিআইকে একটি সন্ত্রাসী দল বলার জন্য পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমেদ খান ভাচার মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নিন্দা করেছেন।

ট্যাগস :

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই

আপডেট সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪