ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েই ছাড়লো নিউজিল্যান্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৩১৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি করলেন বাবর আজম। কিন্তু দলকে বাঁচাতে পারলেন না হোয়াইটওয়াশের লজ্জা থেকে। মাউন্ট মুঙ্গানুইতে কার্টেল ওভারের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৪-১ ব্যবধানে হেরেছিল সফরকারিরা। ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হওয়া তৃতীয় ওয়ানডেটি পরিণত হয়েছিল ৪২ ওভারের ম্যাচে। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ওপেনার রাইস মারিউ আর অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। মারিউ ৬১ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৮ আর ব্রেসওয়েল ৪০ বলে ১ চার আর ৬ ছক্কায় করেন ৫৯ রান। এছাড়া হেনরি নিকোলস ৩১, ড্যারিল মিচেল ৪৩ আর টিম সেইফার্ট করেন ২৬ রান। পাকিস্তানের আকিফ জাভেদ ৬২ রানে শিকার করেন ৪টি উইকেট। ৫৪ রানে ২ উইকেট পান নাসিম শাহ। জবাবে ৪০ ওভারে ২২১ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অথচ বাবর আজমের ফিফটিতে একটা সময় ২ উইকেটে ১০৮ রান ছিল পাকিস্তানের। বাবর ৫৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ করে আউট হন। এরপর মোহাম্মদ রিজওয়ান মারকুটে হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ৩২ বলে ৩৭ রানে থামে তার ইনিংস।৪ উইকেটে ১৬৯ থেকে ২২১ রানে অলআউট। ৫২ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। তৈয়ব তাহির শেষদিকে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। ৩১ বলে ৩৩ করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ওপেনিংয়ে নেমে ১ রানে রিটায়ার্ড হার্ট হওয়া ইমাম উল হক আর নামতে পারেননি।

ট্যাগস :

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েই ছাড়লো নিউজিল্যান্ড

আপডেট সময় : ০২:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫