সংবাদ শিরোনাম :
পাঁচ ব্যাংক একীভূত করার বিকল্প ছিল না: গভর্নর
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১০২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ১৬.১১.২৫।।
আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতকে শক্তিশালী ও গতিশীল করতে স্বচ্ছতা সবচেয়ে জরুরি। বিনিয়োগকারী, আমানতকারী ও কর্মকর্তা- সবার সক্রিয় অংশগ্রহণ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।











