ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

পাঁচ প্রশ্নের জবাব দিলেন ভারতের জাতীয় ক্রাশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আগে বেশ কিছু কাজ করলেও ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে ভারতের জাতীয় ক্রাশে পরিণত হন তৃপ্তি দিমরি। আকর্ষণীয় ফিগার, টানা টানা চোখ, রহস্য ছড়ানো মায়াবী হাসির এই নায়িকা মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বলিউডপ্রেমীদের। এই বছর তিনি তিনটি সিনেমায় কাজ করেছেন। সম্প্রতি তিনি মুখোমুখি হয়েছেন ভারতের জনপ্রিয় গণমাধ্যম ফেমিনার। সেখানে তিনি কথা বলেছেন তার ফ্যাশন ও স্টাইল নিয়ে। জবাব দিয়েছেন পাঁচটি প্রশ্নের।ফ্যাশন সবসময়ই ছিল আমার আত্মপ্রকাশের এক মাধ্যম। কিশোর বয়সেই আমি নিজেকে ফ্যাশন সচেতন হিসেবে অনুভব করি। তখন আমি এমন কিছু স্টাইল নিয়ে পরীক্ষা করতে শুরু করলাম যা আমাকে আত্মবিশ্বাসী করে তুলতো। তখনই আমি ফ্যাশনের প্রতি আমার ভালোবাসা আবিষ্কার করি।আমার স্টাইল হলো মার্জিত। আরামকে প্রাধান্য দেই আমি। সিনেমাতে কাজ করার মাধ্যমে বিভিন্ন ধরনের স্টাইলের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। এটি আমার ব্যক্তিগত স্টাইলকে আরও পরিমার্জিত করতে সাহায্য করেছে বলে মনে করি আমি। ফ্যাশনের গল্প বলার শক্তি সম্পর্কেও গভীর ধারণা তৈরি হয়েছে সিনেমায় কাজ করতে গিয়ে।আমার প্রথম কেনা ফ্যাশন অনুষঙ্গটি ছিল একটি ক্লাসিক কালো ব্লেজার। সেটি এমন একটি পোশাক যা আমি অনেক বছর ধরে পরতে পারছি। আমার কাছে এটি ছিল আমার ক্যারিয়ারের শুরুর একটি প্রতীক।আমার দাদির কাছ থেকে পাওয়া একটি ভিনটেজ সিল্ক স্কার্ফ রয়েছে। এটি আমার কাছে বিশেষ মানে ও গুরুত্ব বহন করে। যখনই আমি এটি দেখি বা স্পর্শ করি তখনই আমি আমার শেকড়ের সুবাস পাই। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি।পোশাকটিতে আরাম কেমন হবে সেটা সবার আগে ভাবি। আত্মবিশ্বাস নিয়ে সেটি ব্যবহার করতে পারব কি না তাও মাথায় রাখি। আমি অবশ্যই মানসম্পন্ন পোশাক কিনি যেন সেগুলো দীর্ঘ সময় ব্যবহার করা যায়। পাশাপাশি আমি সচেতনভাবে ট্রেন্ডি ফ্যাশন থেকে দূরে থাকি।

ট্যাগস :

পাঁচ প্রশ্নের জবাব দিলেন ভারতের জাতীয় ক্রাশ

আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪