ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পশ্চিমা দেশগুলোর তহবিল বন্ধের সিদ্ধান্তে একত্রে শাস্তি পাচ্ছে ২২ লাখ ফিলিস্তিনি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৩৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় জাতিসংঘের ১২ জন কর্মী জড়িত ছিল-ইসরায়েলির এমন অভিযোগের পর একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএকে তহবিল বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। এবং এ বিষয়ে খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার মাইকেল ফাখরি বলেন, এই সিদ্ধান্তের কারনে গাজা উপত্যকা অনিবার্য দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে এবং ২.২ মিলিয়ন ফিলিস্তিনিকে একত্রে শাস্তি দেওয়া হচ্ছে।

রবিবার মাইকেল ফাখরি বলেন, ‘দুর্ভিক্ষ আসন্ন ছিল, এখন তা অনিবার্য হয়ে উঠেছে। এই সিদ্ধান্তের ফলে ২.২ মিলিয়ন ফিলিস্তিনি একসাথে শাস্তি পাবে।

যুদ্ধের আগে গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক ইতিমধ্যেই ইউএনআরডব্লিউএ-এর সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। সংস্থাটির সমর্থন এতই অপরিহার্য যে কিছু ক্ষেত্রে এটি হামাস দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় পরিষেবাগুলিকে ছাপিয়ে যায়। সংগঠনটি ফিলিস্তিনে স্কুল, চিকিৎসা সেবা, স্থানীয় বেকারির জন্য ময়দা সরবরাহ করে এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ডিস্যালিনেশন প্ল্যান্ট পরিচালনা করে আসছে।

তহবিল স্থগিত হওয়া অবরুদ্ধ উপকূলীয় এলাকায় পৌঁছানো স্বল্প সরবরাহকেও এরইমধ্যে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। জাতিসংঘ সহ মানবিক সংস্থাগুলির মতে, ন্যূনতম সহায়তা প্রদানের জন্য প্রতিদিন কমপক্ষে ৫০০টি লরির প্রয়োজন হয়। কিন্তু এই মুহূর্তে ১০০টিরও কম লরি মিশরীয় ও ইসরায়েলি চেকপয়েন্ট অতিক্রম করতে সক্ষম।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরাইল ১২ জন ইউএনআরডব্লিউএ কর্মীকে শনাক্ত করেছে। অভিযোগের পরপরই তাদের নয়জনকে চাকরিচ্যুত করা হয়। একজন নিহত এবং অপর দুইজনের পরিচয় যাচাই করা হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের তদন্ত শুরু হয়েছে।

পশ্চিমা দেশগুলোর তহবিল বন্ধের সিদ্ধান্তে একত্রে শাস্তি পাচ্ছে ২২ লাখ ফিলিস্তিনি!

আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪