ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

পলাশে ইটভর্তি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৩১২ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ইটভর্তি ট্রলির ধাক্কায় সাকিব শেখ (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার সহোদর রাকিব শেখ (১৯)।আজ সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের সূরুজ মেম্বারের বাড়ীর সংলগ্ন আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ও আহত রাকিব শেখ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া পূর্ব পাড়া গ্রামের মালেক শেখের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আজ সকালে দুই ভাই এক সঙ্গে মোটরসাইকেল যোগে পলাশ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে উল্লেখিত স্থানে পৌঁছালে পিছন থেকে আসা একটি ইট ভর্তি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাকিবের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ভাই গুরুত্বর আহত হয়। আহত রাকিব শেখ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক ট্রলির ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায় ৷পরে খবর পেয়ে পলাশ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ইট ভর্তি ট্রলিটিকে জব্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশে ইটভর্তি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩