ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

পরিকল্পিতভাবে দেশে আগুন সন্ত্রাস হচ্ছে-পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২৫৩ বার পঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিকল্পিত ভাবে ঢাকার নিউমার্কেট ও বঙ্গবাজার সহ বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে। আগুন লাগিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করতে চায় এমন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। এরা দেশ ও জাতির শত্রু। আগুন সন্ত্রাস করে ষড়যন্ত্রকারীরা এদেশকে ধ্বংস করে দিতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা ষড়যন্ত্র করে আগুন লাগাচ্ছে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি আরো বলেন, দেশের সকল মানুষের পাশাপাশি বড়লেখা ও জুড়ীর সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আছে এবং থাকবে।

মন্ত্রী বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ। সরকার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই বলে জানান।
পরিবেশমন্ত্রী মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ীতে মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের উপস্থাপনায় উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন সহ অনেকে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

পরিকল্পিতভাবে দেশে আগুন সন্ত্রাস হচ্ছে-পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩