ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান Logo কক্সবাজারের চারটি সংসদীয় এলাকায় মিলিয়ে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট Logo ভোটকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। Logo পাকিস্তানের খেলার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই Logo দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ যেনো এক ঈদ উল্লাস, কিন্তু অভিযোগ যাত্রীদের।-

পরকীয়ার জেরে ছেলেকে হত্যা, মা ফরিদপুর হতে গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১৬৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
পরকীয়ার জেরে আপন ছেলেকে হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মা খুকি বেগম’কে ফরিদপুর জেলার বৈঠাখালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১০ নভেম্বর শুক্রবার আনুমানিক রাত ১১ টায় র‌্যাব-১০ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার বৈঠাখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঁদপুর জেলার হাইমচর থানার মামলা নং-০৫ তারিখ-১৯/১১/২০১৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ দণ্ড বিধি; চাঞ্চল্যকর পরকীয়ার জেরে আপন ছেলেকে হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত দীর্ঘদিন পলাতক প্রধান আসামী মা খুকি বেগম (৫০), পিতা-আনোয়ার উল্ল্যাহ ভূঁইয়া, সাং-দক্ষিণ আলগী, উপজেলা- হাইমচর, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী খুকি বেগম(৫০) এর সাথে পার্শ্ববর্তী এলাকার জয়নাল গাজী নামক এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি খুকি বেগমের ছেলে আরিফ হোসেন জানতে পারে এবং এ নিয়ে মা ও ছেলের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ২০১৫ সালের শুরুতে ছেলে আরিফ হোসেন পার্শ্ববর্তী এলাকার আব্দুস সালাম মিজির মেয়ে আসমা আক্তারকে (১৯)’কে বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ে মা খুকি বেগম প্রথমে মেনে না নিলেও এক পর্যায়ে মেনে নেন। তার কিছুদিন পর থেকে আরিফ হোসেন ও তার বউয়ের সাথে আরিফের মা খুকি বেগমের বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়াবিবাদ হয়। এরই মধ্যে মা খুকি বেগম ছেলেকে হত্যার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর, ২০১৫ তারিখ খুকি বেগত তার ছেলের বউ আসমা বেগমকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

অতঃপর গত ১৮ নভেম্বর, ২০১৫ তারিখ রাতে খুকি বেগম পূর্বপরিকল্পনা অনুযায়ী তার নিজ গৃহে ছেলে আরিফকে গরুর দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আরিফ দুধ খেয়ে অচেতন হয়ে পরলে আরিফের মা খুকি বেগম ও তার পরকীয়া প্রেমিকসহ অজ্ঞাতনামা আরো ১/২ জনের সহযোগীতায় ছেলে আরিফকে ঘুমন্ত অবস্থায় হকিস্টিক দিয়ে পিটিয়ে, বটি ও ব্লেড দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। পরদিন ১৯ নভেম্বর ২০১৫ তারিখ সকালে খুকি বেগম আরিফের স্ত্রী আসমাকে ফোন করে জানান যে ডাকাতরা আরিফকে মেরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ফেলে গেছে। আরিফের স্ত্রী আসমা তাৎক্ষণিক স্বামীর বাড়িতে চলে আসেন এবং আরিফকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মতলব ফেরিঘাট পার হওয়ার সময় আরিফ মৃত্যুবরণ করে। এ ঘটনায় ওই দিন মৃত আরিফের স্ত্রী আসমা শাশুড়ি খুকি বেগমসহ অজ্ঞানামা ২/৩ জন ব্যক্তিদের আসামী করে হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এরপর থেকে আসামী খুকি আত্মগোপনে চলে যায় ও দেশের বিভিন্ন জায়গায় নাম পরিচয় গোপন করে থাকে। ফরিদপুরেও উক্ত আসামী নাম পরিচয় গোপন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে বসবাস করতে থাকে। উক্ত মামলার ছায়া তদন্দের এক পর্যায়ে উক্ত আসামীর অবস্থান সম্পর্কে জানতে পারে র‌্যাব ১০ ও র‌্যাব ১১ এর যৌথ প্রচেষ্টায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরকীয়ার জেরে ছেলেকে হত্যা, মা ফরিদপুর হতে গ্রেফতার

আপডেট সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩