সংবাদ শিরোনাম :
পদ্মা সেতুর প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ২৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা সরকারকে পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। সরকারের অর্থ বিভাগ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে এ টাকা দিয়েছে।
বুধবার (০৫ এপ্রিল) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণ পাশে থাকলে যেকোনো বাঁধা অতিক্রম করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আগামী ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে পদ্মা সেতু নির্মাণের জন্য সরকারের দেওয়া সকল ঋণ পরিশোধ করবে। একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।




















