ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের

পটুয়াখালী সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২৫৩ বার পঠিত

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি সংলগ্ন কাতার প্রবাসীর ৪ তলা ভবন সংলগ্ন একটি দোতলা টিনশেড ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে কাতার প্রবাসী একটি ৪ তলা ভবনের পাশে অবস্থিত এনামুল হকের দোতলা টিনশেড ঘরটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওই টিনশেড ঘরটিতে মোট ৪টি পরিবার ভাড়াটে হিসেবে বসবাস করে আসছিলেন। বিকালের দিকে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলে উঠলে ভেতরে থাকা বাসিন্দারা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি থাকায় কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা। পরনের এক কাপড়ে কোনোমতে প্রাণ বাঁচিয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতার কারণে আশপাশের বহুতল ভবনসহ অন্যান্য বাসাবাড়িতে আগুন ছড়াতে পারেনি। ​ঘটনার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতি ও ৪টি পরিবার নিঃস্ব হয়ে গেলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে জনবহুল আবাসিক এলাকায় এমন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো পটুয়াখালী শহরজুড়ে ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসন অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। সম্পূর্ণ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সরকারি ও বেসরকারি সহায়তার আবেদন জানিয়েছে।

ট্যাগস :

পটুয়াখালী সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!

আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬