ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা:প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮২ বার পঠিত
মু,হেলাল আহম্মেদ রিপন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া (৩০) হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও চর জৈনকাঠী ইউনিয়নের বাসিন্দারা।  রোববার (১৯ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। তাদের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। নিহতের বাবা ও মামলার বাদী অলি মুন্সী বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে। ঘটনার আগের রাতেও সে নির্যাতনের কথা স্বজনদের জানিয়েছিল। সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আমি বিশ্বাস করি, আমার মেয়েকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই বিচার চাই। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তানিয়ার বাবা অলি মুন্সী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. কামাল খান (৪২), তার দুই মেয়ে মোসা. লিজা খান (২২) ও মোসা. লিমা খান (২০), কামাল খানের মা মোসা. আম্বিয়া (৬২) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবি করে দীর্ঘদিন ধরে তানিয়ার ওপর নির্যাতন চালানো হয়। গত ১৪ জুলাই রাতে নির্যাতনের একপর্যায়ে তাকে হত্যা করে পরদিন বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যেন তদন্তে প্রভাব বিস্তার করতে না পারে, সেদিকে প্রশাসনকে কঠোর নজর দিতে হবে। এদিকে, পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।  মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
ট্যাগস :

পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা:প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন!

আপডেট সময় : ০৫:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬