ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

নোবেলকে জাতীয় বেয়াদব বললেন রবি চৌধুরী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৫০৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গায়ক মাইনুল আহসান নোবেল যেন বিতর্কের সমার্থক হয়ে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে তার নামের পেছনে বেয়াদব তকমাও লেগেছে। এবার এক কদম বাড়িয়ে তাকে ‘জাতীয় বেদয়াদব’ হিসেবে ঘোষণা দিয়েছেন শ্রোতানন্দিত গায়ক রবি চৌধুরী। রবি চৌধুরী ‘বেয়াদব’ শিরোনামের একটি গান গেয়েছেন। সেই গান তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘এই গানটি- নোবেল গ্রেফতার হয়ে আবার প্রমাণিত হলো, সত্যি সে জাতীয় বেয়াদব।

এ গায়ক তার স্ট্যাটাসে বর্তমান প্রজন্মের কিছু গায়ক-গায়িকাদের উল্লেখ করে আরও লেখেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। সময় থাকলে শুনে দেখুন। গায়ক গায়িকা না হয়ে সবাই শিল্পী হও। কেউ কি আছেরে ভাই, গুরুর কাছে গান শিখতে চাই/ গান বাজনা শেখার সাথে আদব কায়দাও শেখা চাই’ -এমন কথার গানে তিনি গায়কদের কেমন হওয়া উচিত, এখনকার শিল্পীদের আচার ব্যবহার কেমন তা তুলে ধরেছেন। গানটি রবি চৌধুরী তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

এদিকে গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীর রেজিস্ট্রি কাবিনামামূলে বিয়ে সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে। গতকাল  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন। যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি দায়ের করেছেন, মামলার বাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক; সেহেতু জেলহাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

ট্যাগস :

নোবেলকে জাতীয় বেয়াদব বললেন রবি চৌধুরী

আপডেট সময় : ০২:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫