নেপালে ৬.৪ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ১২৮
- আপডেট সময় : ০১:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ২৭৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে ২০১৫ সালের পর শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
নেপাল ভারত ও চীনের মধ্যে অবস্থিত। ২০১৫ সালে, দেশটিতে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন দুটি ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষ মারা যায়।
ধ্বংস হয়ে যায় দেশটির শতাব্দী বছরের প্রাচীন মন্দির ও ঐতিহাসিক স্থাপনা। ১০ লাখেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ওই ভূমিকম্পে নেপালের ক্ষতি হয়েছে ৬ বিলিয়ন ডলার।
হিমালয়ের এই দেশটি সর্বশেষ ১৯৩৪ সালে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। সাড়ে আট হাজারেরও বেশি নেপালি প্রাণ হারিয়েছিল তখন।
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে যে শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল দেশের পশ্চিমাঞ্চলীয় জেলা জাজারকোটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্প ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে অনুভূত হয়েছে। বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে। এ সময় অনেকেই বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। প্রায় এক মিনিট ধরে অনুভূত হওয়া এই ভূমিকম্পে নেপালের প্রতিবেশী দেশটিতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
























