ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

নৃশংসভাবে হাত-পা কেটে শিক্ষার্থী হত্যা, আসামী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২১১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
ফরিদপুরের অনার্স ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী তুরাগ’কে হাত-পা কেটে নৃশংস ভাবে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামী টিপু খা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ১১ অক্টোবর ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন অম্বিকাপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুর রাজেন্দ্র কলেজে অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত কলেজ ছাত্র আসাদুজ্জামান নূর @ তুরাগ (২২)’কে বিরোধ মীমাংসার কথা বলে আনুমানিক বিকাল ৪ টা ৩০ মিনিটে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তুরাগের পরিবারের লোকজন তাকে ফোন দিয়ে কোন সারা না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজিখুঁজি করার এক পর্যায়ে তুরাগের বড় ভাই মোঃ আবুল কালাম আজাদ স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত এলাকার মোঃ টিপু খা (৩৫)সহ ৯-১০ জন লোক মিলে একটি বিচ্ছিন্ন হাত নিয়ে উল্লাশ করছে এবং নিকটবর্তী গোবিন্দপুর এলাকার একটি মেহগনি ও কলা বাগানে অজ্ঞাত একজন ব্যক্তির লাশ পড়ে আছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ভিকটিমের বড় ভাই স্থানীয় লোকজন নিয়ে ঘটনার দিন ১১/১০/২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮:৪০ ঘটিকায় উল্লেখিত মেহগনি ও কলা বাগানে গিয়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত এবং বাম হাতের কনুইয়ের একটু উপর হতে হাত বিচ্ছিন্ন অবস্থায় ভিকটিম তুরাগের লাশ দেখতে পায় এবং বিচ্ছিন্ন হাতটি লাশের আশপাশের কোথাও খুজে পাওয়া যায়নি। অতঃপর ভিকটিমের পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

উক্ত হত্যাকান্ডের পর মৃত আসাদুজ্জামান নূর @ তুরাগের পিতা মোঃ আলাউদ্দিন হাওলাদার (৬৭) বাদি হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মোঃ টিপুসহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-১৩/১০/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৬/৩০২/২০১/৩৪ দণ্ড বিধি। মামলা রুজর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিরা আত্মগোপনে চলে যায়।
নৃশংস এই হত্যাকান্ডটি ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করায় দেশব্যপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল আজ রাত আনুমানিক ০১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুরের অম্বিকাপুর এলাকায় চাঞ্চল্যকর কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে কলেজ ছাত্র আসাদুজ্জামান নূর @ তুরাগ’কে নৃশংসভাবে হত্যা মামলার পলাতক আসামি মোঃ টিপু খা (৩৫), পিতা-মোঃ হালিম খা, সাং-ধুলদী, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নৃশংসভাবে হাত-পা কেটে শিক্ষার্থী হত্যা, আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩