সংবাদ শিরোনাম :
নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে প্রায় ২০০ জন পর্যবেক্ষক আসবেন
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ২৭৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ১৭.১২.২৫।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে।



















