ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

নির্বাচন ঘনিয়ে এসেছে, ২-১ দিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে:প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন দু-একদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় সারাদেশে নির্মিত ১০,০৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগের প্রস্তাবে সবকিছু সংস্কার করা হয়েছে।

তিনি বলেন, আমরা জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছি। দীর্ঘদিন সরকারে থাকায় আমরা যেভাবে উন্নয়নের পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এ দেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

এসময় দেশকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান জাতির পিতার হত্যাকারীদের ইনডেমনিটি জারি করে সমাজে প্রতিষ্ঠিত করে। বিচারের হাত থেকে তাদেরকে মুক্ত রাখে। যুদ্ধাপরাধী, নারী ধর্ষণকারী, লুটপাটকারী, গণহত্যাকারী, অগ্নিসংযোগকারী, যেসব যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছিল তাদেরকে কারাগার থেকে মুক্তি দেয়। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদেরকেও ফিরিয়ে এনে ক্ষমতায় বসায়।

তিনি বলেন, ভোট চুরির সংস্কৃতি, ডাকাতির সংস্কৃতি, তারা (বিএনপি) সেই সংস্কৃতি শুরু করেছে। ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করার জন্য আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাই।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং যারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত আছেন, যাদের আমি দেখতে পাচ্ছি, আর যাদের দেখতে পাচ্ছি না সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চোখে না দেখলেও মনে রাখবেন, বাংলাদেশের জনগণ যে যেখানে থাকেন আপনারা আমার হৃদয়ে আছেন। আমার হৃদয়ে আপনাদেরকে ধারণ করি। আপনাদের কল্যাণে আমি কাজ করতে চাই।

নির্বাচন ঘনিয়ে এসেছে, ২-১ দিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩