ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই বিএনপির: ইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৫৬ বার পঠিত

গাজী মমিন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচন গ্রহনযোগ্য করতে রাজনৈতিক দলগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। যারা সাড়া দিয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। কিন্তু বিএনপি আসেনি। কমিশনের প্রতি তাদের আস্থা নেই। তারা নাকি আমাদেরকে মানেনা। এখন দাওয়াতের পরও যদি কেউ না আসে, তাহলে তাদের জোর করে আনা আমাদের কাজ নয়। রাজনৈতিক কোন বিষয় আমরা সমাধান করতে পারব না। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করব।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিব মো.জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন আজিজ, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট প্রিয়াংকা দত্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী ও নির্বাচনে অংশগ্রহণকারি প্রার্থী ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

মো. আনিছুর রহমান বলেন, লক্ষ্মীপুরের উপ-নির্বাচন নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রচারণায় কিংবা নির্বাচনে যারাই বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অংশগ্রহনমূলক নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর।

নির্বাচন কমিশনার আরও বলেন, বিজয়ী প্রার্থী সংসদ অধিবেশনে যোগ দিতে না পারা, ব্যায়বহুল ও চ্যালেঞ্জিং জেনেই নির্বাচনের আয়োজন করেছি। কারন, সংবিধানের বাধ্যবাধকতা রয়েছে। তবে, যদি বিশেষ কোন অধিবেশন অনুষ্ঠিত হয়, তাহলে বিজয়ী এমপি সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই বিএনপির: ইসি

আপডেট সময় : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩