ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

‘নির্বাচন ও ড. ইউনূস’ দুই ইস্যুতেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের দিকেও নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) বছরের প্রথম ব্রিফিংয়ে এক সাংবাদিক মিলারকে প্রশ্ন করেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাম্প্রতিক রায়ের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি জানাতে পারেন? বাংলাদেশের আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতার চ্যালেঞ্জ, বিশেষ করে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড এবংএকই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া অসংখ্য বিরোধী দলীয় নেতা-কর্মী, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদের দুর্দশাকে স্টেট ডিপার্টমেন্ট কীভাবে দেখছে? এমনকি যেখানে কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, মুহাম্মদ ইউনূস বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যার প্রতিফলন নোবেল শান্তি পুরস্কার এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সম্মানে প্রতিফলিত হয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা অবশ্যই এই রায়ের ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা দেখেছি।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারকে একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করেছি। আমরা নিবিড়ভাবে পরবর্তী যেকোনো উন্নয়ন অনুসরণ করা চালিয়ে যাব।

সাংবাদিক আরেক প্রশ্ন করেন, আগামী সপ্তাহান্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে ভুয়া প্রার্থীদের ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জননির্দেশনা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক পরামর্শ উপেক্ষা করার প্রেক্ষাপটে মার্কিন সরকার কি এই ধরনের ডামি নির্বাচনকে বৈধতা দেবে? যদি তা না হয়, তাহলে বাইডেন প্রশাসন কি প্রস্তাবিত শাসনের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে? বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন এক নারীর শোতে পরিণত হয়েছে।

জবাবে মিলার বলেন, আমার মনে হচ্ছে, আমি এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি। তবে এটি নতুন বছর তাই আমি আবার উত্তর দেবো। আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। বিষয়টি আমরা বেশ কয়েকবার স্পষ্ট করে দিয়েছি। আমরা নির্বাচনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। তবে আমি কখনই আগাম অনুমান করবো না যে, আমরা কী পদক্ষেপ নিতে পারি বা না পারি।

‘নির্বাচন ও ড. ইউনূস’ দুই ইস্যুতেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪