ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নির্বাচনের দিনসহ বিএনপির ৪৮ ঘন্টার হরতাল ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এছাড়া শুক্রবার সারাদেশে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হবে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পর গত ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ পালন করেছে বিএনপি। এছাড়া, ২০ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার এবং সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানান তিনি।

নির্বাচনের দিনসহ বিএনপির ৪৮ ঘন্টার হরতাল ঘোষণা

আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪