নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়তে পারছে না জিম্বাবুয়ে ক্রিকেটাররা
- আপডেট সময় : ০২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৫৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ০২.০৩.২০২৬ ।।
চলমান আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। Zimbabwe national cricket team বর্তমানে ভারতে আটকা পড়েছে। রোববার (১ মার্চ) দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি। ম্যাচ শেষে তাদের দেশে ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ আকাশসীমা বন্ধ থাকায় যাত্রা স্থগিত হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ESPNcricinfo জানিয়েছে, পরিস্থিতির উন্নতি বা বিকল্প ভ্রমণ ব্যবস্থা না হওয়া পর্যন্ত দলটি অনির্দিষ্ট সময়ের জন্য ভারতেই অবস্থান করবে। মূল পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড় ও স্টাফদের ধাপে ধাপে দেশে ফেরার কথা ছিল—একটি অংশ ভোরে এবং বাকিরা দিনের পরবর্তী সময়ে রওনা দেওয়ার কথা ছিল। দলের সদস্যদের জন্য Emirates–এর ফ্লাইটে টিকিট কাটা ছিল। দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে পৌঁছানোর সূচি নির্ধারিত ছিল। তবে আকাশপথ বন্ধ থাকায় বিকল্প এয়ারলাইনস ও রুট খোঁজা হচ্ছে। আপাতত ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলেই অবস্থান করবে দলটি। এদিকে আঞ্চলিক সংঘাতের জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে ভারত-শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর যাতায়াতেও, যার প্রথম ভুক্তভোগী জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে ভ্রমণ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে দলের কোচ জাস্টিন সিমনস জানান, পরিস্থিতি সম্পর্কে তিনি তাৎক্ষণিক কোনো আপডেট পাননি এবং ম্যাচ চলাকালীন পুরো মনোযোগ খেলাতেই ছিল।






















