ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১৫৯ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর ইমন মিয়ার (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১টার দিকে মাধবদী থানার চর ভাসানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুর ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় ইমন মিয়া। নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মোঃ কামাল মিয়ার ছেলে।

ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ১৩ মে মাধবদীর তিন কিশোর নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এসময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশ্যে নামে। নামার আগে সাঁতার না জানা থাকলে নদীতে না নামার জন্য নিষেধ করেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। এরপরও তিনজন নদীতে নামার পর নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে।

এসময় চলন্ত একটি নৌকার মাঝি তাদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছুড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে দুইজনকে উদ্ধার করেন স্থানীয়রা। নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় ইমন মিয়া (১৫)। খবর পেয়ে নৌ পুলিশ, মাধবদী মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেন। শনিবার দিনভর চলা অভিযানে তার খোঁজ মেলেনি। দ্বিতীয় দফায় অভিযানে আজ দুপুর ১টার দিকে চর ভাসানিয়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩