ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিখোঁজ মার্কিন বিমানসেনা নিয়ে রহস্য ঘনীভূত করছে ইরান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। শনিবার ।। ০৪ এপ্রিল ২০২৬।।

ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এর একজন ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। পাইলটকে জীবিত উদ্ধার করা গেলেও অপর সদস্যের অবস্থান সম্পর্কে অনিশ্চয়তা রয়ে গেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুইজন আরোহী বহনকারী এ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে মার্কিন বাহিনী। এতে পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও উইপন সিস্টেম অফিসার এখনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ সদস্যকে খুঁজে বের করতে দুটি হেলিকপ্টার ও একটি এ-১০ ওয়ারথগ বিমান অংশ নেয়। তবে অভিযানের সময় একটি হেলিকপ্টার হামলার শিকার হয়, এতে কয়েকজন ক্রু আহত হন। পরে সেটি নিরাপদে অবতরণ করে। উদ্ধার কাজে সহায়তাকারী একটি এ-১০ ওয়ারথগ বিমানেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে বিমানটি ভূপাতিত করার দাবি করা হলেও, এ বিষয়ে এখনো কোনো স্বাধীন যাচাই পাওয়া যায়নি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিখোঁজ মার্কিন সেনাকে ধরতে সহায়তা করলে প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে। ঘটনাটি ঘিরে এখনো অনেক তথ্য স্পষ্ট নয়। মার্কিন বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান ঠিক কোন পর্যায়ে আছে, তা পরিষ্কারভাবে জানানো হয়নি। একইসঙ্গে নিখোঁজ ক্রু সদস্য জীবিত কিনা, সেটিও অনিশ্চিত রয়ে গেছে। এছাড়া এ-১০ ওয়ারথগ বিমান ভূপাতিত হওয়ার ইরানি দাবিও এখনো যাচাই না হওয়ায় পরিস্থিতি আরও ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে।

ট্যাগস :

নিখোঁজ মার্কিন বিমানসেনা নিয়ে রহস্য ঘনীভূত করছে ইরান

আপডেট সময় : ০৭:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬