ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

নরসিংদীর পলাশে রেল লাইনে ফাটল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৪৬ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবরোধকালীন অপারেশন ‘নিরাপদ যাতায়াত’ এর অধীনে ১৫ নভেম্বর বুধবার পলাশে আনসার ও ভিডিপির অবরোধকালীন ডিউটি চলছিলো। সকালে সাড়ে আটটায় আনসার ও ভিডিপি সদস্য ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ড দলনেতা মেহেদী হাসানসহ ৪ জন ভিডিপি সদস্য- তনয় ভক্ত, রিফাতুল হাসান জনি, মাহিত হোসেন, সুজল চৌধুরীকে নিয়ে টহলে বের হলে বরাব রেল ক্রসিংয়ের কাছে দেখতে পায় রেল লাইনের একটি জয়েন্টের অংশ ভেঙে পড়ে আছে। বিষয়টি তৎক্ষনাৎ ভিডিপি সদস্যগণ পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান রাজু, জিনারদী ষ্টেশন মাস্টারকে অবগত করেন।

ষ্টেশন মাস্টার খবর পেয়ে তৎক্ষনাৎ ব্যবস্থা গ্রহণ করেন এবং লাইন ঠিক করার কাজ শুরু করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান রাজু খবরটি পেয়ে সাথে সাথে পলাশ উপজেলা নির্বাহী অফিসার এবং আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদকে জানান।

এরপর উপজেলা নির্বাহী অফিসার, ওসি পলাশ থানা, রেল পুলিশ সেখানে পরিদর্শনে গিয়ে পরিদর্শন করেন এবং ষ্টেশন মাস্টারের সাথে বিস্তারিত কথা বলেন। ষ্টেশন মাস্টার এবং রেল লাইনের দায়িত্বে থাকা সদস্যরা জানায় শীতকালে এই ধরনের ঘটনা ঘটে। শীতের সময় লোহা শক্ত হয়ে থাকে যা স্বাভাবিক সময় থেকে আলাদা। এটা কোনো নাশকতা না।

নরসিংদীর পলাশে রেল লাইনে ফাটল

আপডেট সময় : ০৭:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩