ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পেনাল্টি মিসের কারণ জানালেন এমবাপে, দীর্ঘ ভিএআর পর্যালোচনায় মনোযোগ নষ্টের অভিযোগ Logo কক্সবাজারে বন্যার তীব্রতা বেড়েছে, দুই শিশুর মৃত্যু ও ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি Logo কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটই চালু, বেড়ে ১৭৯ মেগাওয়াটে পৌঁছেছে বিদ্যুৎ উৎপাদন Logo ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত Logo ইরানের পাঁচ প্রদেশে মার্কিন হামলায় নিহত ১৪, আহত ৭৮; মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা Logo খোয়াই নদে বাঁধ ভেঙে হবিগঞ্জে ভয়াবহ বন্যা, প্লাবিত ২০টির বেশি গ্রাম Logo গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার Logo দেশে লঞ্চ হলো ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০ Logo আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী : প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টিকটকে শীর্ষ জনপ্রিয়তার দাবি ট্রাম্পের, পরিসংখ্যান বলছে ভিন্ন কথা

নরসিংদীতে ৬ দফা দাবি বাস্তবায়নে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১১৪০ বার পঠিত
বাংলাদেশ কণ্ঠ ।।
তারেক পাঠান নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে  ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মহাসড়ক অবরোধ করা হয়। এসময় সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন পরিষদের প্রধান কার্যকরি সদস্য জোবায়ের পাটোয়ারি ও প্রধান কার্যকরি উপদেষ্টা রহমত উল আলম শিহাব জানান, দীর্ঘদিন ধরে ৬ দফার যৌক্তিক দাবি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর আওতাভুক্ত শিক্ষার্থীবৃন্দ। এসব দাবি পূরণ না হওয়ায়  বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ছয় দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
অবরোধের দুই ঘন্টা পর নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী ও পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান অবরোধস্থলে উপস্থিত হন। এ সময় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ৬ দফা দাবি পূরণের চেষ্টার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে ” কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
এছাড়া পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।
ট্যাগস :

নরসিংদীতে ৬ দফা দাবি বাস্তবায়নে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫