ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৪৫৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সিলেটি ভাষার বিখ্যাত গান ‘নয়া দামান’ গেয়ে ভাইরাল হয়েছিলেন তসিবা। সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিতই গান করে যাচ্ছেন এই গায়িকা। ফোক ধাঁচের গানে তার গায়কী বেশ পছন্দ শ্রোতাদের। তসিবা আবারও হাজির হলেন নতুন গান নিয়ে। এই গানের নাম ‘নয়া বাতাস’। গানটি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে গেল ২৪ ডিসেম্বর। অনেকটা সিনেমার আইটেম গানের আদলে তৈরি হয়েছে গানটির ভিডিও। এতে অংশ নিয়েছেন শতাধিক শিল্পী। আর প্রধান দুই চরিত্রে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। এরইমধ্যে গানটি ভালো সাড়া পাচ্ছে বলে জানান তসিবা।তসিবা জানান, তার ‘নয়া দামান’, ‘কালাচান’ গানগুলোর মতোই নতুন গানটিও সাফল্য পাবে বলে আশাবাদী তিনি। গায়িকা বলেন, ‘নয়া বাতাস’ গানটি জনপ্রিয়তার তুঙ্গে থাকবে এমনটাই আশা করছি। কথা, সুরে গানটি শ্রুতিমধুর হয়েছে। এর ভিডিওটিও পছন্দ করছেন সবাই। ধীরে ধীরে গানটি আরও ছড়াবে বলে মনে হচ্ছে।’ গানটি প্রসঙ্গে গীতিকার রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের উপহার দেয়ার জন্য।‘নয়া বাতাস’ গানটির ভিডিওটি নির্মাণ করেছেন বিপ্লব হোসেন।

ট্যাগস :

নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’

আপডেট সময় : ০২:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪