নবীনগরে গাছ চাপায় অটোরিকশা চালক নিহত
- আপডেট সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৫২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
প্রবল ঝড়ে জাম গাছের চাপায় পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলী আহম্মদ (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছে।
আজ বেলা ১১টার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে এ ঘটনা ঘটে। নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আলী আহম্মদ উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবরের ছেলে। স্থানীয়রা জানান, অটোরিকশার চালক আলী আহম্মদ গতকাল সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড়ে শুরু হলে অটোরিকশাটি নিয়ে কোনঘাট মোড়ে জাম গাছের নিচে আশ্রয় নেন। প্রবল ঝড়ে জাম গাছটি উপড়ে অটোরিকশার উপড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অটোরিকশাতে থাকা অন্যান্য যাত্রীরাও আহত রয়েছেন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা হাসপাতালে রেফার করেন।
ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রবল ঝড়ে গাছ পড়ে আলী আহম্মদ নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।




















