ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোন ১৮-এ থাকছে নতুন আকর্ষণীয় চমক! Logo শিক্ষা উপদেষ্টা ক্ষুব্ধ: বাড়তি বই-পরীক্ষা নিয়ে সমালোচনা Logo ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স Logo গোয়েন্দা সংস্থার তদন্তে প্রশ্নফাঁসের কোনো সাক্ষ্য মেলেনি: শিক্ষা অধিদপ্তর Logo ব্যাংক সিস্টেমের বাইরে ৩ লাখ কোটি টাকা, বললেন মাসরুর আরেফিন Logo বন্ড সুবিধা প্রত্যাহারে ক্ষুব্ধ পোশাক খাত: তিন শীর্ষ সংগঠন রুখে দাঁড়ালো Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ, কার ভাগে কত টাকা? Logo শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ Logo ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমারের স্থান: আসন্ন চ্যালেঞ্জ Logo পিসিবির চিঠি: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল আইসিসি

নতুন সিজনে ফিরলেন প্লেয়ার ৪৫৬, মৃত্যুর খেলা কি শেষ হবে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩৬৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

নতুন ‌‘স্কুইড গেম’ শুরু হতে চলেছে। নাকি শেষ হবে? এমন প্রশ্ন নিয়ে আসতে চলেছে সিরিজটির দ্বিতীয় সিজন। সিজন ১-এর বিজয়ী সেওং গি-হুন অর্থাৎ প্লেয়ার ৪৫৬ আবার ফিরে আসছেন নতুন মৌসুমে। তিনি এবার এই রহস্যময় সারভাইভাল গেমটি চিরতরে শেষ করতে চান। যেখানে কোরিয়ানরা নিজেদের জীবন বাজি রেখে খেলেন।

মঙ্গলবার প্রকাশ হয়েছে এর অফিসিয়াল ট্রেলার। সেখানে সেওং গি-হুনকে জিজ্ঞেস করা হয়, কেন তিনি আবার খেলায় ফিরে এসেছেন? প্লেয়ার ৪৫৬ চরিত্রে অভিনয় করা লি জং-জে বলেন, ‘আমি এই খেলা শেষ করতে চাই।প্রশ্ন হচ্ছে, অন্যান্য খেলোয়াড়রা কি গেমটি শেষ করতে চাইবেন? মৃত্যুর জন্য লড়াই করে ৪৫.৬ বিলিয়ন ওয়ন পুরস্কার জিততে চাওয়া গেমটি শেষ হবে কি সত্যি? এই প্রশ্নই সিজন ২-এর একটি বড় থিম হতে চলেছে।

নেটফ্লিক্সে ‘স্কুইড গেম’ সিজন ২-এর অফিসিয়াল গল্প সংক্ষেপে লেখা আছে, ‘সুজি গেম জেতার তিন বছর পর প্লেয়ার ৪৫৬ যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিবর্তে ফিরে আসেন নতুন একটি লক্ষ্য নিয়ে। গি-হুন আবার রহস্যময় সারভাইভাল গেমে অংশ নেন। নতুন খেলোয়াড়দের নিয়ে শুরু হয় একটি জীবন-মৃত্যুর লড়াই। সেই লড়াই ৪৫.৬ বিলিয়ন ওয়ন পুরস্কারের জন্য।’

দ্বিতীয় সিজনে প্লেয়ার ৪৫৬-এর মুখোমুখি হবেন ফ্রন্ট ম্যান। এ চরিত্রে অভিনয় করেছেন লি বিং-হুন। সিজন ২-এ আবার ফিরে আসছেন উই হা-জুন এবং গং ইউ। নতুন কাস্ট সদস্যদের মধ্যে আছেন ইয়িম সি-ওয়ান, কাং হা-নিউল, পার্ক গিউ-ইয়াং, লি জিন-উক, পার্ক সাঙ্গ-হুন, ইয়াং ডং-গিউন, কাং আ-সিম, লি ডেভিড, চোই সিউং-হিউন, রো জে-ওন, জো ইউ-রি এবং ওন জি-আন। নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় শো ‘স্কুইড গেম’ পরিচালনা করেছেন হুয়াং ডং-হিউক। তিনি অবশ্য ঘোষণা করেছেন, সিরিজটির তৃতীয় সিজন আসবে। সেটাই হবে শেষ মিশন। এটি ২০২৫ সালে মুক্তি পাবে।

ট্যাগস :

নতুন সিজনে ফিরলেন প্লেয়ার ৪৫৬, মৃত্যুর খেলা কি শেষ হবে?

আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪