ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বাড়বে:খাদ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ২২৪ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রমে মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমূখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ সকালে চাটড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাপড়া উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

একটি মহল নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার শুরু করেছে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বাড়বে।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসাথে সাইত্রিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেন। তার সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় সাতাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন।

শেখ হাসিনা একজন শিক্ষানুরাগী উল্লেখ করে তিনি বলেন, নওগাঁবাসীকে তিনি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন।

নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের পাশাপাশি বিদ্যালয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এজন্যই সরকার নতুন ভবন নির্মাণ করে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি রুপম দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওবাইদুল হক এবং চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোকসেদ আলী।

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বাড়বে:খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩