ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

নতুন বাজার খুঁজে কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৫৯ বার পঠিত

অনলাইন ডেস্ক।।

ইউক্রেন যুদ্ধের ফলে নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধের খারাপ দিকের সঙ্গে এর ফলে বাজার সৃষ্টির একটা সুযোগও সামনে আসছে। ওই জায়গাটা আমাদের ধরা দরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। বহু দেশ আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য এখন নিতে চায়, কিনতে চায়। আমরা সেটা করতে পারি। রপ্তানি পণ্যের বহুমুখী করা এটা একান্তভাবে প্রয়োজন এবং নতুন নতুন বাজার খুঁজতে হবে।’

আজ সোমবার গণভবনে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পণ্য রপ্তানি কয়েকটার মধ্যে ধরে থাকলে হবে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘পণ্য বহুমুখীকরণ, কোন দেশে কোনটি প্রয়োজন আমরা সেটা উৎপাদন করব এবং রপ্তানি করব।’

দেশে বিনিয়োগ বাড়ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের এখানে বিনিয়োগও আসছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে গার্মেন্টস, ওষুধ, হালকা, ভারী শিল্প, মোটর গাড়ি, ইলেকট্রনিক মোটরগাড়িসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ আসছে।

ট্যাগস :

নতুন বাজার খুঁজে কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩