ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পেনাল্টি মিসের কারণ জানালেন এমবাপে, দীর্ঘ ভিএআর পর্যালোচনায় মনোযোগ নষ্টের অভিযোগ Logo কক্সবাজারে বন্যার তীব্রতা বেড়েছে, দুই শিশুর মৃত্যু ও ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি Logo কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটই চালু, বেড়ে ১৭৯ মেগাওয়াটে পৌঁছেছে বিদ্যুৎ উৎপাদন Logo ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত Logo ইরানের পাঁচ প্রদেশে মার্কিন হামলায় নিহত ১৪, আহত ৭৮; মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা Logo খোয়াই নদে বাঁধ ভেঙে হবিগঞ্জে ভয়াবহ বন্যা, প্লাবিত ২০টির বেশি গ্রাম Logo গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার Logo দেশে লঞ্চ হলো ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০ Logo আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী : প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টিকটকে শীর্ষ জনপ্রিয়তার দাবি ট্রাম্পের, পরিসংখ্যান বলছে ভিন্ন কথা

নতুন বছরে ডলারের দাম বাজারমুখী হচ্ছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

২০২৫ সালের শুরু থেকে ডলারের দাম আরও বাজারমুখী হচ্ছে। এ জন্য প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে মধ্যবর্তী দাম প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত দামের চেয়ে বেশি দরে কেনাবেচা করলেই জরিমানার মুখে পড়বে ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এরইমধ্যে প্রবাসী আয় আহরণে প্রতি ডলারের বিনিময়ের হার সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করেছে। ড্যাশবোর্ডের মাধ্যমে বিনিময় হার তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ চলতি বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। এরপরই সোমবার (৩০ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শীর্ষ ২৫ ব্যাংকের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সভায় কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা আজই মঙ্গলবার প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে।সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এক সপ্তাহে দাম ১২৬ থেকে ১২৭ টাকায় উঠেছিল। আবারও আগের জায়গায় ফিরে এসেছে ডলারের দাম। চাহিদা ও জোগানের ওপর বাজার নির্ভর করে। এভাবে চললে দাম সহনীয় হয়ে আসবে মুদ্রাবাজার। তবে বেশি দামে ডলার কেনাবেচা করছে তাদের শাস্তি হওয়া উচিত।

ট্যাগস :

নতুন বছরে ডলারের দাম বাজারমুখী হচ্ছে

আপডেট সময় : ০৩:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪