ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

নতুন করে জিম্মি জাহাজে আরও জলদস্যু ওঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় আরও সশস্ত্র জলদস্যু জাহাজে ওঠেছে।

জাহাজটির মালিক এসআর শিপিং লিমিটেডের সিইও মেহরুল করিম শনিবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন নতুন জাহাজে আরো জলদস্যুদের চাপা পড়ায় বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক। তবে জলস্যুদের পক্ষ থেকে এখনো পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়নি।

মেহরুল করিম আরো জানান, জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করলেও শুক্রবার বিকেলে অবস্থান পরিবর্তন করে। বর্তমানে এটি ৪ নটিক্যাল মাইল দূরত্বে অবস্থিত। আরো তেরোজন সশস্ত্র জলদস্যু জাহাজে ওঠে। বোর্ডে বর্তমানে ২২ জলদস্যু রয়েছে।

এর আগে জাহাজটির প্রধান কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ আতিক উল্লাহ খান এক ই-মেইল বার্তায় জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙর করা হয়। একদিনের বিরতির পর আবারও চলতে শুরু করেছে ‘এমভি আবদুল্লাহ’। শুক্রবার সকালে জলদস্যুদের নির্দেশে নোঙর তুলে ফেলা হয়েছে। এরপর জলদস্যুরা জাহাজটি চালাতে নির্দেশ দেয়।

নতুন করে জিম্মি জাহাজে আরও জলদস্যু ওঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক

আপডেট সময় : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪