ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

নওগাঁ পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে চান আলমগীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৭৬ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান ইউনাইটেড প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আলমগীর কবির (বাবু)। আসন্ন পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ইতোমধ্যে তাঁর প্রার্থিতার আগ্রহকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সাড়া তৈরি হয়েছে।

আলমগীর কবির বাবুর জন্ম ১৯৮৬ সালে নওগাঁ শহরের কোমাইগাড়ি এলাকায়। একটি মুসলিম পরিবারে জন্ম নেওয়া বাবু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও স্ট্যাম্প বিক্রির পেশার সঙ্গে যুক্ত। পেশাগত পরিচয়ের পাশাপাশি জেলা মটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দায়িত্ব পালন করছেন কোমাইগাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে । কমল সংসদ বালুডাঙ্গা বাস টার্মিনাল নওগাঁর সদস্য, এ ছাড়া নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক-অরাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন।

পারিবারিক জীবনে তিনি বিবাহিত। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার।

আলমগীর কবির বাবু মনে করেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে চলাফেরা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকেই তিনি জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আলমগীর কবির বাবু বলেন,আমি ১ নম্বর ওয়ার্ডের সন্তান। এই এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে চাই। কাউন্সিলর হতে পারলে দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের জন্য কাজ করব। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এলাকার মানুষের ভালোবাসা ও সেবা নিয়েই জীবনের বাকি সময় কাটাতে চাই।

নির্বাচিত হলে ১ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা এবং নিরাপদ নাগরিক পরিবেশ নিশ্চিত করে প্রধান প্রধান সমস্যার কাজ করতে চান বাবু। পাশাপাশি মাদক ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে তিনি যেন শুধু নির্বাচনের সময় নয়, সারা বছরই তাঁদের পাশে থাকেন। এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেন এবং সাধারণ মানুষের কথা গুরুত্বের সঙ্গে শোনেন।

উকিল পাড়া মহল্লার বাসিন্দা তাইজুল ইসলাম তাজু বলেন, আলমগীর কবির বাবুকে দীর্ঘদিন ধরে চিনি। তিনি এলাকার মানুষের সঙ্গে মিশে চলেন। তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা,মাদক নির্মূল, ইভটিজিংসহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন বলে আমাদের প্রত্যাশা।

কোমাইগাড়ি মহল্লার বাসিন্দা একজন স্কুল শিক্ষক বলেন, আমাদের এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা,সড়ক বাতি,ময়লা /বর্জ্য নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন। আলমগীর কবির নির্বাচিত হলে তাঁর কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি যেন সব সময় সাধারণ মানুষের পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষা মাদকবিরোধী অভিযান করাসহ অন্যান্য সমস্যা সমাধানে জনগণের পাশে থাকে।

আলমগীর কবির বাবুর প্রার্থিতার আগ্রহকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচিতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাঁকে নিয়ে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে অংশ নিলে তিনি তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতির মাধ্যমে ওয়ার্ডের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

ট্যাগস :

নওগাঁ পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে চান আলমগীর

আপডেট সময় : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬