ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর দুবলহাটিতে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২০৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ সদর উপজেলার দুবলহাটিতে দিন ও রাতের আঁধারে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব।চলছে পুকুর খনন ও মাটি বিক্রির বাণিজ্য।
আদালতের আদেশকে অমান্য করে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সানবিম মডেল স্কুলের পিছনে ব্যানাপাড়া ঠাকুরের মোড় এলাকায় পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।
এলাকাবাসীরা জানান, পুকুর খননের মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন ইটভাটাসহ বিভিন্নস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক্টর ও ভেকুর শব্দে রাতে ঘুমাতে পারছেন না স্থানীয়রা। রাস্তায় পড়ে থাকা মাটির ধুলোই নষ্ট হচ্ছে পরিবেশ আর মাটি পরিবহনের জন্য রাস্তাগুলোও হচ্ছে নষ্ট। রাস্তায় মাটি পড়ে থাকায় রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মাটি ব্যবসায়ী জানান, মাটি কাটার অনুমতি কারো নেই। তবে ইউনিয়ন ভুমি অফিসকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব বলেন, এখানে  ম্যানেজ করার সুযোগ নেই। এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে পুকুর খনন করা ও মাটি বিক্রির সংবাদ পেয়েছি,সেখানে আমাদের অভিযান চলবে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এম,রবিন শীষ জানান, এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :

নওগাঁর দুবলহাটিতে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রি

আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪