ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নওগাঁয় মাদক মামলায় ১০ বছর সশ্রম কারাদন্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৮৮ বার পঠিত

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মাদক মামলায় সানাউল্লাহ নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ এর বিচারক মো. নুরুজ্জামান সরকার এ রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত সানাউল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়ালগাছী গ্রামের হোসেন আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্র পক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট মো. মোজাহার আলী। এ মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মো. লতিফ ও এ্যাডভোকেট মো. রবিউল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট সকাল ৮টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া ব্রীজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।ওই এলাকার ওপর দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সানাউল্লাহ’র পথরোথ করে তল্লাশী করা হয়। এক পর্যায়ে
মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সিটের নিচে বিশেষভাবে লুকানো ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওইদিন নিয়মাতপুর থানায় বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৩ এর (গ) ও ২৬ ধারায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। পরে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষ এ ঘটনায় পাঁচজন স্বাক্ষীকে উপস্থাপন করেন। সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল দুপুরে সানাউল্লাহকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নওগাঁয় মাদক মামলায় ১০ বছর সশ্রম কারাদন্ড

আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩