ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

নওগাঁয় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২২৭ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় থানা পুলিশের বিরুদ্ধে নিরীহ এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মারপিটের অভিযোগ তুলে ধরেন ভূক্তেভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভূক্তভোগী বদলগাছী উপজেলার ঢেকরা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার স্ত্রী ঝরনা বেগম।
তারা বলেন, জমির সীমানা নিয়ে প্রতিবেশী প্রভাবশালী সাবিনা ইয়াসমিন কামলা বেগমের সাথে দ্বন্দ্ব হয়। সেই ঘটনায় গত সোমবার বদলগাছী থানার ওসি আতিয়ার রহমানসহ কয়েক জন পুলিশ সদস্য এসে আব্দুস সালামকে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে গ্রামবাসীর সামনে চরথাপ্পর, লাথি ও কিল ঘুষি মেরে নির্মম ভাবে নির্যাতন করে। মারপিটের একপর্যায়ে সালামকে পুলিশের গাড়িতে তুলে হাজতে পাঠানোর ভয়ভীতি দেখানো হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন ভূক্তভোগীরা। সংবাদ সম্মেলনে সালামের পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান জানান, এক ভদ্র মহিলার লিখিত অভিযোগের বিষয়ে ওই গ্রামে যান তিনি। এবং সেখানে গিয়ে তাদের জমিজমা সংক্রান্ত বিষয়টি নিজেরাই মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মারধরের যে বিষয়টি তারা অভিযোগ করছে এটা সত্য না। তবে সাবিনা ইয়াসমিন কামলা বেগমের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

নওগাঁয় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩