ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ

নওগাঁয় টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১২০ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় অতুল কুমার সরকার (৪০) নামে এক ব্যাটারিচালিত টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নওগাঁ পৌরসভার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। অতুল নওগাঁ পৌরসভার সুলতানাপুর মাঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে।
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, ‘রোববার (২১ মে) বিকেল ৪টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন অতুল। অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সকালে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের উত্তরপাশে একটি ইটভাটার খলা থেকে অতুলের লাশ ও ইজিবাইক পড়ে থাকতে দেখতে পায় ভাটার শ্রমিকেরা।’
খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নওগাঁয় টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩