ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

নওগাঁয় কুরিয়ার সার্ভিসে আম পরিবহণ সংক্রান্ত মতবিনিময় সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৬৩ বার পঠিত

রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি:
আম উৎপাদনের পাশাপাশি আম সঠিক ভাবে পরিবহন করতে পারলে লাভবান হবে আম চাষি ও আম ব্যবসায়ীরা। সেই লক্ষ্যে নওগাঁ জেলার উৎপাদিত আম সঠিক ভাবে পরিবহন ও পরিবহনের দাম নির্ধারণ করতে জেলার আম ব্যবসায়ী ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩:০০ টায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর সভাপতিত্বে তার সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ-জেলা আম চাষি, পাইকারী আম ব্যবসায়ী, আমের আরতদার ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত কুরিয়ার সার্ভিস কর্মকর্তারা আম পরিবহনে কয়েকটি ধাপে কেজি প্রতি ১২ থেকে ১৬ টাকা দাবি করেন।

আম আড়ৎদাররা বলেন, কুরিয়ার সার্ভিসের কাছে আমাদের দাবি আম পরিবহন খরচ যেন কম করা হয়। আম পরিবহন খরচ কম হলে আমরা দেশের বিভিন্ন স্থানে আম পাঠাতে পারবো এতে করে যেমন আম ব্যাবসায়ীরা লাভবান হবে তার পাশাপাশি নওগাঁর আম ছড়িয়ে পড়বে সারাদেশ।

কৃষি বিভাগের কর্মকর্তা বলেন, এবার নওগাঁ চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য মাত্রা রয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদনও ভালো হয়েছে। আপনারা যারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সাথে জড়িত তাদের কাছে আমার অনুরোধ গ্রাহকদের কাছ থেকে আপনারা অল্প মুনাফায় আম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে সহযোগিতা করবেন। আরও বলেন এবারে আম্রুপালি, নাক ফজলি, বারিফুত জাতের আম নওগাঁ থেকে বাহিরে যাবে।

এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, আম উৎপাদনে নওগাঁ শীর্ষে। নওগাঁ থেকে প্রচুর আম ঢাকাসহ সারা বাংলাদেশে যাবে আম পরিবহন সুন্দর হলে আম পরিবহনে আগ্রহ বাড়বে আম ব্যবসায়ীদের। এতে করে লাভবান হবে আম চাষি ও আম ব্যবসায়ীরা। আম পরিবহন যেন সুন্দর ও লাভবান হয় সেই বিষয়টি চিন্তা করে কুরিয়ার সার্ভিসের দাবি ও আম ব্যবসায়ীদের উভয়ের কথা ভেবে আম পরিবহনে আগামী সভায় একটি চূড়ান্ত দাম নির্ধারণ করা হবে।

নওগাঁয় কুরিয়ার সার্ভিসে আম পরিবহণ সংক্রান্ত মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩