ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

ধামরাইয়ে নারী শ্রমিকের পোশাক কারখানার ছাদ থেকে পরে আত্মহত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২৫০ বার পঠিত

ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার ছাদ থেকে পরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সকাল আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত স্নোটেক্স পোশাক কারখানার ২য় ভবনে এই ঘটনা ঘটে।
নিহত শিলা আক্তার বৃষ্টি (২১) রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার বাচ্চু শেখের মেয়ে। তিনি ধামরাইয়ের পৌর এলাকায় ভাড়া থেকে স্নোটেক্স পোশাক কারখানার ২য় ভবনের ৬ষ্ঠ তালায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
জানা যায়, সকাল ৬টার দিকে শিলা আক্তার বৃষ্টি স্নোটেক্স পোশাক কারখানা আসেন। এক ঘন্টার মত কাজও করেন তিনি। তার পর ছাদের গেইট ফাঁকা পেয়ে ছাদে উঠে যায়। পরে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পরে যায় শিলা আক্তার। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ আহত শিলা আক্তারকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের ধামরাই শাখার সভাপতি মোঃ রাসেল প্রমানিক বলেন, এই কারখানায় কম হলেও ১৫ থেকে ২০ হাজার শ্রমিক কাজ করেন৷ আর এই সকল শ্রমিকদের মনমানসিকতা সবসময় এক হবে না এটাই স্বাভাবিক। কারো পারিবারিক সমস্যা থাকবে, কারো প্রেম সংক্রান্ত ঝামেলা থাকবে, কেউ হয়ত কারখানার লাইন ম্যানের বকাবকি শুনে ডিপ্রেশন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এরা কারখানার ছাদে গিয়ে যে কোন ধরনের দূর্ঘটনা ঘটাতেই পারে। এটা কারখানা কর্তৃপক্ষেরই নজরে রাখতে হবে যেনো কোন শ্রমিক ছাদে উঠতে না পারে। কিন্তু এই ঘটনায় স্নোটেক্স পোশাক কারখানা কর্তৃপক্ষের অবহেলাই আমাদের নজরে আসছে। স্নোটেক্স পোশাক কারখানা এডি অপারেশন জয়দুল হোসাইন বলেন, ধামরাই থানার ওসি আসছেন তারা বিষয়টি তদন্ত করছেন। আমাদের কারখানায় সিসিটিভির ফুটেজ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি ইচ্ছাকৃতভাবেই ছাদ থেকে পরে আত্মহত্যা করেছেন।
একজন শ্রমিক কর্মরত অবস্থায় ছাদে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো কারখানার কেউ দেখলো না বা ছাদে যেতে বাঁধা দিলো না, এখানে কারখানা কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ছাদের গেইটে আমাদের সিকিউরিটি আছে। হয়ত সিকিউরিটিকে ফাঁকি দিয়ে সে ছাদে গেছে। এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনার স্থল পরিদর্শন করেছি। সিসিটিভির ফুটেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটি তার নিজের ইচ্ছেতেই একাই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তার প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্কের অবনতির কারণেই সে এই কাজ করেছে। এঘটনায় তদন্ত চলমান রয়েছে।

ধামরাইয়ে নারী শ্রমিকের পোশাক কারখানার ছাদ থেকে পরে আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩