ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

ধামরাইয়ে খুনীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৭৯ বার পঠিত

মো: শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ের কুলালা ইউনিয়নের নামা কুল্লা এলাকার মো: কফিল উদ্দিনের কলেজ পড়ুয়া মেয়ে উর্মি আক্তারের সাথে পাশের সোমভাগ ইউনিয়নের কাশিপুর গ্রামের দিনমুজুর মো: জহিরুল ইসলামের ছেলে আমিনুর রহমানের দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল।

গত শনিবার রাতে প্রেমিকা উর্মি আক্তারের বাড়িতে ডেকে নেওয়া হয় প্রেমিক আমিনুর রহমানকে । আর গভীর রাতে আমিনুরের মা-বাবার কাছে সংবাদ আসে আমিনুরের লাশ পড়ে আছে প্রেমিকা উর্মি আক্তারের বেডরুমে। রাতেই ধামরাই থানা পুলিশ আমিনুরের লাশ উদ্ধার করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় প্রেমিকা উর্মি আক্তার ও তার বাবা কফিল উদ্দিনকে।

পরদিন হত্যার প্ররোচনা মামলায় প্রেমিকা উর্মি আক্তারকে আদালতে প্রেরণ করলেও ছেড়ে দেওয়া হয় কফিল উদ্দিনকে।
নিহত আমিনুরের চাচা মহর আলী বলেন, আমার ভাই জহিরুল দিনমুজুর আর মেয়ের বাবা অনেক ধনী তাই মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নিতে পারেনি। যার কারনে আমার ভাতিজাকে ওরা মেরে ফেলেছে।

এব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান বলেন, দু-জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও হত্যার প্ররোচনা মামলায় প্রেমিকা উর্মি আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে ধামরাইয়ের কাশিপুর – গোয়ালদি এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আর এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সোমভাগ ইউনিয়নের প্রায় হাজারো বিক্ষিপ্ত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

ধামরাইয়ে খুনীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩