ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

ধামরাইয়ে ইটভাটায় চাঁদা দাবি, প্রতিকার চেয়ে মামলা ও ইটভাটা রক্ষায় সংবাদ সম্মেলন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৩৮৮ বার পঠিত

মোঃ শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে একটি ইটভাটা মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ৫লক্ষ টাকা চাঁদা দাবি ও এক লক্ষ টাকা নগদ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত ১৪ই এপ্রিল সকালে উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় অবস্থিত থ্রি স্টার নামক একটি ইট তৈরির কারখানায় স্থানীয় ফরিঙ্গা এলাকার আনছার মোল্লার ছেলে ফারুক মোল্লা(৪০), কানু মোল্লার ছেলে আবুল হোসাইন মোল্লা(৪২) ও এনামুল হক(৪৫), খুলনা জেলার ফুলতলা এলাকার মৃত আতর উদ্দিন শেখের ছেলে আসলাম শেখ(৫২), ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুস সামাদ(৩৮) ও মহিদুল ইসলাম(৪০) দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ইটভাটায় প্রবেশ করে উক্ত ভাটার মালিক আশুলিয়া থানার মৃত ফজর আলীর ছেলে হাজী মোঃ আম্বর আলীর(৫৬) মাথায় পিস্তল ঠেকিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে এক লক্ষ টাকা নগদ পেয়ে বাকি টাকা দেওয়ার জন্য সাতদিনের সময় দিয়ে ও এ ব্যাপারে কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে আসে।
পরে উপায় না দেখে ওই ইটভাটার মালিক স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৩৮৬/ ও ৫০৬ ধারায় একটি সি আর মামলা দায়ের করেন। মামলা নং ১৮৬।
এ বিষয়ে আজ ইট ভাটার মালিক হাজী আম্বর আলী স্থানীয় সাংবাদিকদের সাথে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসন ও আইনের মাধ্যমে প্রতিকার চান।
এলাকায় খোঁজ নিয়ে আরো জানা গেছে উক্ত আসামীদের নামে আরো চাঁদাবাজী মামলা রয়েছে।

ধামরাইয়ে ইটভাটায় চাঁদা দাবি, প্রতিকার চেয়ে মামলা ও ইটভাটা রক্ষায় সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩