সংবাদ শিরোনাম :
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১১৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ১১ মে ২০২৬ ।।
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহার নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে—এমন প্রসঙ্গ তুলে ধরলে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি সম্ভাব্য প্রস্তাব বিবেচনায় আছে এবং এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুট অন্যতম। তিনি আরও জানান, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন অর্থায়নের বিষয় নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।





















