ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকার ৪ জন এবং ঢাকার বাইরের ৫ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭২ জন।
অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে ৪৭৭ জন ঢাকায় এবং ৪৫৪ জন ঢাকার বাইরে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

আপডেট সময় : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩