ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশে একটি ত্রাসের রাজত্বে সৃষ্টি করেছে সরকার: ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৩৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সরকার দেশে ত্রাসের রাজত্ব তৈরি করেছে। এখন সাংবাদিকরাও কিছু লিখতে পারে না। তাদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া এবং আইন প্রয়োগকারী সংস্থার পক্ষপাতিত্ব করেছে।

রোববার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির সদর উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের খারাপ কাজের সমালোচনা করা রাষ্ট্রদ্রোহ নয়, এটা গণতন্ত্রের নিয়ম। তাদের অন্যায় নিয়ে কেউ কিছু বললে এই সরকার মামলা দিয়ে দাবিয়ে রাখতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে নানা আইন করেছে। কেউ যাতে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে সেজন্য তারা আইন ও মামলা দিয়ে সবাইকে ভয় দেখায়। এ সরকার দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে না। তারা দেশকে ধাপে ধাপে আওয়ামী লীগ ও বিএনপিতে বিভক্ত করে।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, সুলতানুল ফেরদৌস নমর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফরুল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ ও মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিস প্রমুখ নুর করিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন।

দেশে একটি ত্রাসের রাজত্বে সৃষ্টি করেছে সরকার: ফখরুল

আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩