দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ
- আপডেট সময় : ১২:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৯৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। রবিবার।। ২৮ ডিসেম্বর।। ২০২৫।।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুর শপথ নিয়েছেন। (২৮ ডিসেম্বর) রবিবার সকাল ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ নেওয়ার দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন। দুই বছর পর, ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে ২ বছর পর তিনি স্থায়ী বিচারপতির দায়িত্ব নেন। ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পান।
শিক্ষার ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে এলএলএম সম্পন্ন করেন।
















