ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

দেশের বাজারে এক্স৯ডি উন্মোচন করল অনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ২০১ বার পঠিত

বিাংলাদেশ কণ্ঠ।। সোমবার।। ০৬.০১.২৬।।

দেশের বাজারে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন করল বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। এক বিশেষ অনুষ্ঠানে ব্র্যান্ডটি নিজেদের তৈরি সর্বশেষ এ স্মার্টফোনটি উন্মোচন করে। স্থায়িত্ব ও ব্যাটারি পারফরমেন্সে অনারের নতুন এ স্মার্টফোনটি নতুন মানদণ্ড তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেটার সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।

অনার ও সাইফ হাসান একসাথে তরুণ স্মার্টফোনপ্রেমীদের মাঝে অনারের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ও ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ। পাশাপাশি, অনারের ডিলার পার্টনার এবং শীর্ষস্থানীয় টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে অনার ক্রমাগত সফলতা অর্জন করছে। অনার বাংলাদেশের গত বছরের প্রবৃদ্ধি ২০০ শতাংশ। আমরা মনে করি, এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি উন্মোচনের মাধ্যমে এ বছরের শুরুটা অনারের জন্য খুব ভালো হয়েছে।

১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬,৯৯৯ টাকা। ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত স্মার্টফোনটি অগ্রিম বুকিং দেয়া যাবে। এর মাধ্যমে আগ্রহী ক্রেতারা অনারের এক্স সিরিজের সর্বশেষ স্মার্টফোনটি সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।

ট্যাগস :

দেশের বাজারে এক্স৯ডি উন্মোচন করল অনার

আপডেট সময় : ০৭:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬