ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সার্কাস খেলছে- জিএম কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৩৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ ও বিএনপি দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সার্কাস খেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্র চর্চা অসম্ভব। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী ব্যবস্থা জোরদার হোক।

বুধবার (০৩ মে) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নির্বাচন ব্যবস্থা স্বাধীন করতে সবার একমত হওয়ার গুরুত্বের কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন ব্যবস্থা নির্ধারণে সব রাজনৈতিক দলকে একত্রিত হতে হবে। প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তানও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলেছে। আমাদের দেশে নির্বাচন নিয়ে একই পুরনো খেলা চলছে।

তিনি বলেন, যখন যে দল সরকারে থাকে তারা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কারণ সরকারে যারা আছেন তারা জনগণের কাছে জবাবদিহি করতে ভয় পান। যখন তিনি ক্ষমতার বাইরে থাকেন, তখন তিনি জনগণের ওপর আস্থা রেখে কথা বলেন। সেই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করতে স্থায়ী সমাধান প্রয়োজন।

জিএম কাদের বলেন, নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। কারণ যারা সরকারে আছেন তাদের নির্বাচন নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে। আগে যারা সংবিধান রক্ষা করেছিল তারা এখন জনগণের ভোটাধিকারের কথা বলছে। আর যারা সে সময় জনগণের ভোটের অধিকারের কথা বলতেন, তারাই এখন সংবিধানের অজুহাত দিচ্ছেন।

দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সার্কাস খেলছে- জিএম কাদের

আপডেট সময় : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩