ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী

দেশের চাহিদার সমপরিমাণ লবণ উৎপাদনের রেকর্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
লবণ উৎপাদনের মৌসুম চলছে। কাগজে কলমে, লবণের মৌসুম ১৫ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত পাঁচ মাস স্থায়ী হয়। ঝড় না হলে লবণের মৌসুম আরও ১৫-২০ দিন স্থায়ী হয়। গত অক্টোবর থেকে ৬ মে পর্যন্ত কক্সবাজার উপকূলে ৬৬ হাজার ৪২৪ একর জমিতে ২১ লাখ ২০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। বৃষ্টিবিহীন সময় বেশি থাকলে অন্তত অর্ধ মিলিয়ন মেট্রিক টন লবণ উৎপাদিত হতে পারে।

দেশের চাহিদার সমান লবণ উৎপাদন করেছেন প্রান্তিক চাষিরা। ৬২ বছরের বাণিজ্যিক লবণ চাষের ইতিহাস ভেঙ্গে এবার ২১ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন করা সম্ভব হয়েছে। গত অর্থবছরে (২০২২) সবচেয়ে বেশি ১৮ লাখ ১৫ হাজার ১৫৬ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছিল।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা গেছে, জেলায় বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরু হয় ১৯৬০ সালে। চলতি মৌসুমে জেলা সদর, ঈদগাঁও, পেকুয়া, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, বাঁশখালী ও চকরিয়ায় ৬৬ হাজার ৪২৪ একর জমিতে লবণ চাষ হচ্ছে। ৬ মে পর্যন্ত ২১ লাখ ৭৫ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। গত মৌসুমে এই সময়ে ১৮ লাখ ১৫ হাজার ১৫৬ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছিল। এ হিসাবে গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে তিন লাখ মেট্রিক টন বেশি লবণ উৎপাদিত হয়েছে।

গত বছর আবাদি জমি ছিল ৬৩ হাজার ২৯১ একর। গত মৌসুমের তুলনায় এ বছর লবণ চাষের জমি বেড়েছে ৩ হাজার ১৩৩ একর। চলতি লবণ মৌসুমে লবণচাষীর সংখ্যা ৩৯ হাজার ৪৬৭ জন। যা গত বছর ছিল ৩৭ হাজার ২৩১ জন। এ বছর লবণ চাষি বেড়েছে ২ হাজার ২৩৬ জন।

দেশের চাহিদার সমপরিমাণ লবণ উৎপাদনের রেকর্ড

আপডেট সময় : ০১:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩